কাজীরহাট কমিউনিটি ক্লিনিকের জমিতে দোকান উত্তোলনের অভিযোগ

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর ছোট কাজীরহাট কমিউনিটি ক্লিনিকের জমির উপর ১ যুগ ধরে ২টি দোকান ঘর উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, একই এলাকার শাহজাহান মীর মুদী মনোহরী দোকান মালিক ও আলতাফ কাজী কাপড়ের দোকান ঘর উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে সরকারি কমিউনিটি ক্লিনিকের জমির উপর।

সরজমিনে গেলে দেখা গেছে, শাহজাহান মীরের দোকানে ছেলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। শাহজাহান মীরের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানায়, বাজার কমিটিরা যদি দোকান সরিয়ে নিতে বলে তাহলে তিনি দোকান সরিয়ে ফেলবে। অপর ব্যবসায়ী আলতাফ কাজীর দোকান বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নী।

কাজীরহাট কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সি এইচ সি পি মো. রাসেদুর রহমানের সাথে আলাপ করে জানা গেছে, এই কমিউনিটি ক্লিনিকের জমি ৫ শতাংশ। তবে দখলে পরিপূর্ন জমি নেই, দোকান ঘর উত্তোলন করে দখল করে নিয়েছে ৪ থেকে ৫ হাত।

তিনি আরো জানান, এই প্রতিষ্ঠানে র্দীঘ ৯ বছর যাবৎ কর্মস্থলে যোগদান করেছেন। তিনি এসে দেখেন দোকান উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কাজীরহাট একাধিক ব্যবসায়ী মহল জানায়, কিছু দিন পরপর জমি মাপ হয় শেষ পর্যন্ত কি হয় সঠিক সমাধান এখন কেউ দিতে পারছে না। সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে যাবে বিষয়টি উপজেলা উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।