কাজীরহাট ছোনখলা বাজারে চুরি: প্রভাবশালীদের চাপে বৃদ্ধার আত্মহত্যা

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাধবরায় গ্রামের মুত আবু তালেব ফকিরের ছেলে সিদ্দিক ফকির (৫৫) গত ৯ সেপ্টেম্বর ছোনখলা বাজার ইস্কান্দার আলীর ফামের্সী হতে ১৮ হাজার টাকা চুরি করেন।

এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে পড়লে রাতে যে কোন সময় সিদ্দিক ফকির তার বড় ভাই নয়ন ফকিরের নির্মানাধীন বিল্ডিং এ কিটনাশক পান করে আত্মহত্যা করেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯.১৫ মিনিটে পার্শ্ববর্তী বাড়ির চম্পা বেগম ঐ ঘরে প্রবশ করলে দেখতে পায় মৃত্যু অবস্থায় পড়ে আছে।

নিহতের স্ত্রী রানী বেগম বলেন, আমার স্বামী চুরি করেছে ঘটনা সত্য, ৭ হাজার টাকা মোকলেছ মাতুব্বর ও বজলু ফকিরের নিকট দিয়েছে। শেষে সিদ্দিক মাতুব্বর, মোকলেছ মাতুব্বর, জাফর ফকির, সুজন, সেকান ফকির, আলাউদ্দিন মাতুব্বরসহ শতাধিক লোকজন আমার বাড়ি আসে রাত ৯ টায়, এসময় আমি আরও ৯ হাজার টাকা দিয়েছি। আমার নিকট ৫০ হাজার টাকা দাবী করে। দাবী কৃত টাকা দিতে অপরাগত জানালে আমার পালিত গরু নিয়ে যায়। রাত ১২ টায় গরু আমার বাড়ি ফেরৎ দিয়ে যায়। আমার স্বামীকে কেউ মারধর করেনাই। আমার স্বামী লজ্জায় বিষ পান করেছে।
মোকলেছ মাতুব্বরের কাছে জানতে চাইলে ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গত বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায় ইস্কান্দার আলী। ফাঁকে দোকানে ঢুকে ক্যাশ থেকে ১৮ হাজার টাকা নেওয়ার সময় দেখে ধলু হাং। বিষয়টি বাজারে লোকজনদের জানিয়েছে। ইস্কান্দার নামাজ শেষে দোকানে ডুকে দেখতে পায় টাকা নেই। মুর্হুতের মধ্যে সিদ্দিক ফকিরের পিছু লাগে পথ রোধ করে তার নিকট হতে ৭ হাজার টাকা উদ্ধার করে ইস্কান্দার আলীকে দেওয়া হলেও বাকি ১১ হাজার টাকা দাবী করে।

এ বিষয়ে জানতে ইস্কান্দার আলীকে পাওয়া যায়নি, ঘটনাস্থলে কাজীরহাট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিদ্যানন্দপুর ইউপি চেয়ারম্যান আঃ জলিল মিয়ার সাথে জানতে চাইলে তিনি বলেন, সিদ্দিক ফকিরের স্বভাব ভালো ছিলো না।

কাজীরহাট থানার ওসি (তদন্ত) আঃ রহিম বলেন, লাশ বরিশাল মর্গে পোষ্ট মার্ডেমের জন্য পাঠানো হয়েছে।