কাজীরহাট বাজারের অলিগলিতে সামন্য বৃষ্টিতেই জমে কাদাপানি

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের কাজীরহাট থানা বন্দর ৫ ইউনিয়ন ব্যাপী স্বনামধন্য আসলী সন্তোষপুর কাজীরহাট বাজার। সামান্য বর্ষা হলেই বাজারের দৃশ্যপাট পাল্টে যায় বলে মন্ত্যব করেন ব্যবসায়ী মহল।

অভিযোগের সূএে ধরে স্থানীয়রা জানায়, হাজার হাজার লোকজনদের পদচারণাসহ বিভিন্ন জায়গার কাজীরহাট বাজারের মধ্যেদিয়ে প্রবেশ করে যেতে হয়। এছাড়া বিকল্প ব্যবস্থা নেই বললেই চলে।

সরেজমিনে দেখা গেছে, বর্ষা হলেই কাজীরহাট বাজারের অলিগলিতে যেখানে সেখানে জমে থাকে পানি। দেখা গেছে বাজারে তেমন উন্নয়নের ছোয়া নেই। প্রায় একযুগ পূর্বে বাজারের ৩টি গলি পিচঢালাই না হয়ে ব্যাতিক্রম ভাবে ঢালাই দিয়ে গ্রামগঞ্জের সাধারণ লোকদের শান্তনা দিয়ে চলে যায় ঠিকাদার।বাজারে প্রায় ৩০ থেকে ৪০ টি স্থানে ব্যাতিক্রমি ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়, যেখানে পানি জমে থাকে। সাধারন লোকজন চলাচলে বিঘ্ন ঘটে। যানবহন আসা যাওয়া ফলে কাঁদা পানি ছিটকে মানুষের কাপরে লেগে যায়।

বাজার ব্যবসায়ীরা বলেন, পার্শ্ববর্তী হাট বাজার অনেক উন্নয়নের হাতছানি, কিন্তু কাজীরহাট থানা বন্দর বাজারটিতে উন্নয়ন নেই।

লতা ইউপি চেয়ারম্যান ও বাজার সভাপতি মিজানুর রহমানে নেহালের সাথে আলাপ করলে তিনি জানান, প্রতি বছর সরকারি অর্থায়নে বাজারের ড্রেনের ময়লা পয়পরিস্কার করা হয় এবং সরকারি বরাদ্ধ থেকে ব্যবসায়ীদের জন্য টল ঘর ও টিউবয়েল স্থাপন করা হয়েছে। পানি জমার বিষয়টি আমার নজরে আছে পরবর্তিতে সরকারি বরাদ্ধ হলে কিছু একটা করব।

কাজীরহাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম হিরার সাথে আলাপ করলে তিনি জানান, বাজারের অবস্থা বেহাল কথাটি স্বিকার করে বলে বণিক সমিতির পক্ষে অচিরেই মিটিং করবো। চেয়ারম্যানের সাথে বৈঠকে বসে বাজারের বিষয়টি সমাধানের চেষ্টা করবো।