কাজীরহাট ব্রিজের বেহাল দশা, ভেঙ্গে পড়তে পারে যেকোন সময়

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২নং লতা ইউনিয়ন ও ৬নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নবাসীর ব্রিজটি যেকোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। জনপ্রতিনিধি নজর না দেয়ায় বিজটি এ অবস্থায় পড়ে আছে বলে জানায় স্থানীয়রা।

লতা ইউনিয়নের চরসন্তোষপুর লবন হাওলাদার বাড়ির সন্নিকটে অবস্থিত এ ব্রিজ দিয়ে বিদ্যানন্দপুর ইউনিয়নে যেতে হয়। স্থাণীয়রা দাবি করেন, এই ব্রিজ যেকোন সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

চরসন্তোষপুর ও পশ্চিমরতনপুরবাসীর দাবী, দুই ইউনিয়নের জনপ্রতিনিধি ব্রিজটি মেরামতের ব্যবস্থা করবেন।

এ বিষয়ে লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল বলেন, বাজেট আসলেই নির্মান করা হবে।

বিদ্যানন্দপুর ইউপি চেয়ারম্যান আঃ জলিল মিয়া বলেন, বিষয়টি নজরে আছে, উপজেলা মিটিং হলে আমি ব্রিজটির বিষয়ে আলোচনা করে বাজেট পাশ করিয়ে দেব।