কাজীরহাট মডেল ইউনিয়নের রাস্তা খালে, দেখার কেউ নেই!

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের সামনের রাস্তা ভেঙ্গে খালে পড়েছে। সরজমিনে দেখা গেছে, ৪ নং ওয়ার্ডের মাধবরায় গ্রামের চিলমারী খাল সংলগ্ন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ। পরিষদের সামনের রাস্তা ভেঙ্গে পড়েছে। পরিষদে আগত মানুষের কষ্ট নিয়ে স্থানীয় জনসাধারণের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

পরিষদের সামনে এভাবে রাস্তা ভেঙ্গে খালে পড়লেও মেরামতের উদ্যোগ নেই বলেও জানায় জনসাধারন। পরিষদ সংলগ্ন রয়েছে চরমাধবরায় দাখিল মাদরাসা। এছাড়া কাজীরহাট, খাসেরহাট, ভাষানচর, কদমতলাসহ বিভিন্ন স্থানে যেতে হলে ওই গ্রামের লোকজন পরিষদের সম্মুখে দিয়ে আসার একমাএ মাধ্যম।

স্থানীয় মকলেছ মাতুব্বর জানায়, র্দীঘ দিন ক্রমে ক্রমে রাস্তা ভেঙ্গে খালে পড়ে গেলেও মেরামতের জন্য কেউ এগিয়ে আসেনি।

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হক মিয়ার সাথে আলাপ করলে তিনি বলেন, এটি আমার নির্বচনী এলাকার রাস্তা। এই রাস্তাটি একান্ত মেরামত করা জরুরী। আমার ইচ্ছে এই রাস্তাটি যদি আমি মেরামত করতে পারি তাহলে আমার ইচ্ছে পূরণ হবে বলে জানান।