কাজীরহাট সন্তোষপুরের রাস্তাটির বেহাল দশা

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রাস্তাটির বেহাল দশা। স্থাণীয়রা জানায়, নির্বাচনের পূর্বে জনপ্রতিনিধিরা পাড়া মহল্লায় কথা দিয়ে যায় জয়ী হলে রাস্তা মেরামত করবেন। কিন্তু নির্বাচন শেষে আর দেখা মেলে না।

লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের বাড়ির সন্নিকটে সন্তোপুর গ্রামের নলী বাড়ি প্রবেশের রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি শুধু নলী বাড়ি যাবার রাস্তা নয় বিভিন্ন স্থানে যাবার রাস্তা। ১০ বছরেও কোন উন্নয়ন নেই দিন দিন রাস্তা বেহাল অবস্থায় পরিনত হয়েছে।

ইউপি মেম্বার মোঃ কালাম খানেঁর মুঠো ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের সাথে কথা হলে তিনি বলেন, পরবর্তিতে বাজেট আসলে মেরামত করা হবে। ভোগান্তির রাস্তা পাড় হলেই নলী বাড়ির সম্মুখে জামে মসজিদ ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নুরানী মাদরাসা অবস্থিত। কোমল মতি শিক্ষার্থী ও গ্রামবাসীর দুঃখের কথা ভেবে অচিরেই নলী বাড়ির রাস্তাটি মেরামত করা অতিব জরুরি বলে মনে করেন সন্তোষপুর বাসী।