কাঠালিয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় র‌্যালী ও উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার। বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল বসার বাদশা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান প্রমূখ।