কাঠালিয়ায় এরশাদের ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা (জাপা) চেয়ারম্যান এইচ. এম. এরশাদের ১ম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলী, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার বাসষ্ট্যান্ডে জাতীয় পাটির প্রধান কার্যালয়ে এ মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাপা) উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মজনু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (জাপা) উপজেলা সাধারন সম্পাদক মো. আফজাল হোসেন তালুকদার, সদর ইউনিয়ন সভাপতি মো. আব্দুস সালাম, চেঁচরী রামপুর ইউনিয়ন সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মো. কামাল আকন, চেঁচরী রামপুর ইউয়নের সাধারন সম্পাদক মো. সেলিম হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. ফারহান সেতু, সাধারন সম্পাদক ফাহিম জমাদ্দার প্রমুখ।