কাঠালিয়ায় কচুয়া-বেতাগী খেয়া ঘাটে ভ্রম্যমান আদালতের অভিযান

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর কচুয়া-বেতাগী খেয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ অভিযান পরিচালনা করেন। এ সময় খেয়া ঘাটের ইজারাদার মোঃ নুরুল হককে খেয়া পারা-পারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন এসময় উপস্থিত ছিলেন।

ইউএনও সুফল চন্দ্র গোলদার এর আগেও কয়েকবার অভিযান পরিচালনা করেন তবে অভিযানের খবর টের পেয়ে ইজারাদার নুরুল হক পালিয়ে যায়।