কাঠালিয়ায় চেয়ারম্যানের নামে মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা’র মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের বিরুদ্ধে আমুয়া গ্রামের এক যুবতীর দায়ের করা ধর্ষন মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন- এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মামলা। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক মৃধা, মুক্তিযোদ্ধা শাহ জাহান জমাদ্দার, আওরাবুনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ ইউসুফ আলী বক্স প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে মানবন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরাও অংশ নেয়।

এদিকে, ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের বিরুদ্ধে আমুয়া গ্রামের এক যুবতীর দায়ের করা ধর্ষন মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার বাসষ্ট্যান্ডে শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রিয় সেবাশ্রম সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তরুন কর্মকার।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, জেলা পরিষদ সদস্য রেবা রানী মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনিভ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুরুল কবির পারভেজ, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাধক মো. রোকন সিকদার প্রমুখ। হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র হাওলাদারের সঞ্চালনায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।