কাঠালিয়ায় মুজিববর্ষে শিক্ষা প্রতিষ্ঠানের গাছের চারা বিতরণ

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসায় দেড় সহস্রাদিক গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন সিকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ।