কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় মালামাল বহনকারী ট্রলি’র চাপায় গনেশ দাস (৬০) নামের বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কাঠালিয়া-আমুয়া সড়কের প্রযুক্তি নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত গনেশ উপজেলার উত্তর আমুয়া গ্রামের যগেন্দ্র দাসের ছেলে।

ব্যবসায়ী মিলন দাস জানান, গনেশ দাস আমুয়া বন্দরের অনিল দাসের মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থল আমুয়া বন্দরে আসার পথে ট্রলি’র ধাক্কায় গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান জানান, গুরুতর আহত অবস্থায় গনেশ দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়, পথিমধ্যে সে মারা যায়।