কালকিনিতে ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৩

সঞ্জয় সরকার, কালকিনি।।
মাদারীপুরের কালকিনিতে বড় ভাইকে হত্যার দায়ে প্রধান আসামী ছোট ভাই কালাম বেপারীসহ তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পলাতক অবস্থায়এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বড় ভাইকে পিটিয়ে হত্যা কয়ায় ছোট ভাইকে প্রধান আসামী করে চারজনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ফালান বেপারীর ছেলে সজীব বেপারী।

পুলিশ, ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের নিহত মোঃ ফালান বেপারীর ছেলে শামীম বেপারী তার আপন ছোট চাচা কালাম বেপারীর জমি ক্রয় করার জন্য প্রায় ছয় মাস আগে ১৪ হাজার টাকা বায়না দেন। কিন্তু ওই বায়নাকৃত জমির দলিল দিতে না পারায় বায়নার ৪ হাজার টাকা ফেরত দেন কালাম। পরে বায়নার বাকি ১০ হাজার টাকা ফেরত চান শামীম ও তার পরিবার। এ টাকা নিয়ে গত বৃহস্পতিবার সকালে নিহত ফালান ও হত্যাকারী কালামের পরিবারের সঙ্গে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায় ছোট ভাই কালাম বেপারী কাঠের একটি রুয়াদিয়ে বড় ভাই ফালানের মাথায় আঘাত করে। এতে করে ঘটনাস্থলেই মাড়া যায় বড় ভাই ফালান। পরে বড় ভাইকে পিটিয়ে হত্যা কয়ায় ছোট ভাইকে প্রধান আসামী করে চারজনের নামে বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ফালান বেপারীর ছেলে সজীব বেপারী।

কালকিনি থানা পুলিশ শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক অবস্থায় প্রধান আসামী কালাম বেপারী, তার ছেলে রাজিব বেপারী ও রাজিব বেপারীর স্ত্রীকে গ্রেপ্তার করে।

নিহত ফালানের ছেলে মামলার বাদী সজীব বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বড় ভাই জমি কেনার জন্য আমার চাচা কালাম বেপারীকে টাকা দিয়েছে। আর সেই পাওনা টাকা চাইতে যাওয়ায় আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই কালাম। তাই আমি তাদের নামে মামলা করেছি।

নিহত ফালানের মেয়ে ইয়াসমিন বলেন, আমরা গ্রেফতারকৃত আসামীদের ফাঁসি চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, নিহত ফালান বেপারী হত্যা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছি।