কালকিনিতে মটর সাইকেলের ধাক্কায় ভ্যানউল্টে নিহত ১

সঞ্জয় সরকার, কালকিনি ।।
কালকিনি উপজেলার রমজামপুর ইউনিয়নের নতুন টরকি বাজার সংলগ্ন মটর সাইকেলের ধাক্কায় মন্নান সরদার (৬০) নামে এক ভ্যানগাড়ির যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন, তারা হলেন- রমজাপুর ইউনিয়নের সাবেক মেম্বার কাউছার বেপারী ( ৪৫), ও হাবুল হাওলাদার (৪০)। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মটর সাইকেল ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানগাড়ি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মটর সাইকেলসহ চালক মোজ্জামেল মাতুব্বরকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।