কালকিনি উপজেলা প্র‌েসক্লাব সভাপতি ইকবাল, হানিফ সম্পাদক

কালকিনি প্রতিনিধি, মাদারীপুর।।
মোঃ মনিরুজ্জামান হাওলাদারকে প্রধান উপদেষ্টা করে এবং মোঃ ইকবাল হোসেনকে সভাপতি ও বি.এম হানিফকে সাধারন সম্পাদক করে কালকিনি উপজেলা প্রেসক্লাবের ২০২১-২০২২ইং সালের ১৯সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে কালকিনি উপজেলা প্রেসক্লাবে ১২তম কাউন্সিলে উপস্থিত সদস্য সকলের সম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাহমুদুর রহমান ইরান ও রতন দেকে সহ-সভাপতি, মোঃ জিয়াউদ্দিন(শেখ লিয়াকত) ও মোঃ রিফাত উল্লাকে যুগ্ম-সাধারন সম্পাদক, মুজিবুল হায়দার রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক, আবু তাহের খানকে সহ-সাংগঠনিক সম্পাদক, সঞ্জয় সরকারকে অর্থ বিষয়ক সম্পাদক, কহিনুর সুলতানাকে প্রচার সম্পাদক, এস.এম শাহজালালকে দপ্তর সম্পাদক, উজ্জল হায়দারকে সমাজসেবা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে কর্যকরী সদস্য করা হয়েছে- আনোয়ার হোসেন, কাজী মামরুজ্জামান, আব্দুল আল মাহমুদ, মেহেদি হাসান মিন্টু, সাকিবুল ইসলাম খলিল, খোরসেদ আলম ও আফরিনকে।