কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

সঞ্জয় সরকার, কালকিনি প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনি উপজেলা হানাদার মুক্ত দিবস আজ৯ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর উপর। এতে করে পাকহানাদারবাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরন করে। সেদিন তারা মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পরে কালকিনি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আব্দুল জলিল রূপালী বার্তাকে বলেন, স্বাধীনতা যুদ্ধের পুরো সময়জুরে এ উপজেলা ছিল পাকহানাদার বাহিন ও তাদের দোসর রাজাকার, আলবদরদের হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনায় ক্ষত-বিক্ষত। উপজেলা হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯মাস উপজেলার বিভিন্নস্থানে হানাদার বাহিনীর সাথে কয়েকটি মুখোমুখি যুদ্ধসহ ১৫টি দুঃসাহসীক অভিযান চালায়। যেমন উপজেলার প্রধান কেন্দ্রবিন্দু লালপোল পাকহানাদার বাহিনীর শক্তঘাটিতে মুক্তিযোদ্ধারা হামলা চালায়। পরে পাকহানাদাররা দিশেহারা হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং পাকহানাদারবাহিনীর দখলে থাকা উপজেলার করিমগঞ্জবাজার ঘাটি গুড়িয়ে দেয় মুক্তিযোদ্ধারা। সেদিনই কালকিনিকে হানাদার মুক্ত ঘোষনা করা হয়। এদিকে এ দিবসটি উপলক্ষে গত ৮ই ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আনন্দর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমাদের জীবন বাজি রেখে স্বাধীনতার পক্ষে কাজ করেছি। একারনে আমরা একটি স্বাধীন দেশ উপহার পেয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আনন্দর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হবে।
সঞ্জয় সরকার, কালকিনি প্রতিনিধি।
তাং ০৯/১২/২০২১