কালবৈশাখী

কালবৈশাখী
-বিচিত্র কুমার

নীল আকাশে মেঘ জমেছে
দমকা হাওয়া বয়,
চিকমিকিয়ে বিজুলি নাচে
মনের ভিতর ভয়।

দূর গগনে দেয়া ডাকে
বুক দুরুদুরু করে,
পাখিগুলোও প্রাণের ভয়ে
নিজ বাসাতে ফিরে।

উড়িয়ে ধুলো শুকনো পাতা
ভাঙ্গে গাছের ডাল,
একপলকে উড়িয়ে যায়
কুঁড়ে ঘরের চাল।

দুপচাঁচিয়া, বগুড়া।