কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনাসহ ৮ জন নিহত হয়েছেন। কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে শনিবার (২৯ আগস্ট) সকালে সেনা অভিযানে ওই গোলাগুলির ঘটনা ঘটে। খবর ইয়ানি সাফাকের।

কাশ্মীরের পুলিশ জানিয়েছে, শনিবার সকালে পুলওয়ালামা জেলার একটি পাহাড়ের গুহায় অভিযানের সময় এক সেনা সদস্যসহ চার জন নিহত হন। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও দুটি পিস্তল উদ্ধারের দাবি করে পুলিশ।

এর আগে শুক্রবার সোপিয়ান জেলায় অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে চার স্বাধীনতাকামী নিহত হন। একই সঙ্গে একজনকে আটক করা হয় বলে জানানো হয়। এ সময় দুটি সংক্রিয় রাইফেল ও ৩টি পিস্তল উদ্ধার করা হয়।