কিউইদের ৬২ রানে অলআউট করে আবারও ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক।।
মুম্বাইয়ের পিচটা যেন হঠাৎ করেই বোলিং উইকেট হয়ে গেছে। ভারত ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ শনিবার (০৪ ডিসেম্বর) শুরুটা করেছিলেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। তিনি একাই স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন। একাই নিয়েছেন ১০টি উইকেট।

শেষ পর্যন্ত ৩২৫ রানে অলআউট হয় ভারত। এরপরই ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। কিন্তু স্বাগতিক বোলারদের তোপের মুখে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানেই অলআউট সফরকারীরা। সর্বোচ্চ ১৭ রান করতে পেরেছেন কাইল জেমিসন।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন রবীচন্দ্রন অশ্বিন। ৮ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে উইকেটগুলো সংগ্রহ করেন তারা। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩টি, আক্সার প্যাটেল ২টি ও জায়ান্ত যাদব নেন একটি উইকেট।