কীর্তনখোলা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

রূপালী বার্তা।।
বরিশাল কীর্তনখোলা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

শুক্রবার (২৮ আগস্ট) তিনি নদী ভাঙন এলাকাগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় নদী ভাঙন এলাকার মানুষের সাথে তিনি কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র দাস, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন প্রমুখ ।

উল্লেখ্য তিন দিনের সরকারি সফরে বরিশাল এসেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।