কুয়াকাটায় জুয়ার আসর থেকে পৌর ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার-৫

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে কুয়াকাটায় আবাসিক হোটেলে জুয়ার আসরে অভিযান চালিয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মোঃমজিবরসহ পাঁচ জনকে গ্রেফতার করেছেপুলিশ। এ সময় জুয়াড়িদের হামলায় পুলিশের দুই এসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে জুয়া ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মহিপুর থানা পুলিশ জানায়, আবাসিক হোটেল‘কিংস’এ দীর্ঘ দিন ধরেই পৌর ছাত্রলীগের সভাপতি মজিবরর হমানের নেতৃত্বে জুয়ার আসর চলছিল। সেখানে মাদক সেবন ও নারী নিয়েও বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ চলত এমন অভিযোগ ছিল। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এ সময় ছাত্রলীগ নেতা মজিবর রহমানসহ পাঁচ জুয়াড়িকে জুয়ার আসর থেকে পাঁচ হাজার চল্লিশ টাকাসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর (২৯), কলিম মাহামুদ (৩২), শাহিনখান (৩৩), রবিউল হাওলাদার (২৭), গোলাম মাওলা (৩০)। এ সময় হোটেল ম্যানেজারসহ আরো ৫ জন পালিয়ে যায়।

গভীর রাতে অভিযান এবং পুলিশের ওপর আক্রমনের তথ্য জানিয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্যদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।