কুয়াকাটায় পর্যটনের ৫০ বছর পূর্তিতে র‌্যালি ও আলোচনা সভা

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী) ॥
বাংলাদেশ পর্যটন করপোরশন’র ৫০ বছর পূর্তি উপলক্ষে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্’র পক্ষ থেকে নতুন বছরের নতুন দিনে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। শনিবার (০১ জানুয়ারি) সকাল ১০টায়, কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্ যুবপান্থ নিবাস থেকে বের হয়ে পৌরসভার মূল সড়ক ও সমুদ্র সৈকত প্রদক্ষিণ শেষে পর্যটন হলিডে হোমসের হলরুমে এক আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি মিজানুর রহমান, ওসি বদরুল আলম কবির। কুয়াকাটা পর্যটন হোমস্ ম্যানেজার শাখের হোসাইন। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) সিনিয়র সহ-সভাপতি হোসাইন আমির। ট্যু অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সাধারণ সম্পাদক কে.এম জহির। কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক কে.এম বাচ্চু। ট্যুর গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রেজা। কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের দপ্তর সম্পাদক মো: শাহিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কুয়াকাটা উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পর্যটন খাত। ১৯৭২ সালে পথচলা শুরু থেকে পর্যটন শিল্প দেশের একটি বড় ভুমিকা পালন করছেন।

পর্যটন হলিডে হোমস ব্যবস্থাপক শাখের আহমেদ বলেন, এই পর্যটন হলিডে ঘিরে আজ কুয়াকাটায় শত শত হোটেল-মোটেল হয়েছে। পর্যটন কেন্দ্র উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পর্যটন হলিডে হোমস।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়াার হাওলাদার বলেন, ৫০ বছরের পথ চলাকে কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে শুভেচ্ছা জানাই। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে পর্যটন হলিডে হোমস কুয়াকাটায় তৈরি হয়েছে, একটি গ্রামে আজ আর্ন্তজাতিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।এই পর্যটন করপোশনে কারণে কুয়াকাটায় পর্যটকদের আগমন ঘটে ধীরে ধীরে আজ কুয়াকাটার রূপ পরিবর্তন হয়েছে, খুঁজে পেয়েছে দেশের মানুষের কর্মসংস্থান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।