কুয়াকাটা সৈকতে তরুণের লাশ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী॥
কুয়াকাটা সৈকতে স্থানীয় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পেশায় ভ্যান চালক নিজামের (১৯) বাড়ি কুয়াকাটার দক্ষিণ মুসুল্লীয়াবাদ গ্রামের মোঃ জয়নাল খানের ছেলে।

পুলিশ জানায়, নিহত নিজাম বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সৈকতে সাঁতার কাটতে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে লাশটি ভেসে ওঠে। সাঁতার না জানাই নিজামের মৃত্যুর কারণ বলে ধারণা করছে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।