কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার মায়ের ইন্তেকাল

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক কৃষি ও সমবায় বিষয়ক ও বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী মশিউর রহমান সিহাবের গর্ভধারনী মা মোসাম্মত শামসুন্নাহার বেগম আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) ভোর রাত ৪টা ২০মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা আজ বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, যুগ্ন-সাধারন সম্পাদক ও পৌর মেয়র অ্যাড.কামরুল আহসান মহারাজ,বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন টিটু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল প্রমুখসহ বরগুনা প্রেসক্লাব, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও জেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।