কোন এক রাতের স্মৃতি

কোন এক রাতের স্মৃতি
-হেলেন রহমান আঁখি

শরতরাতে পূর্ণিমার আলোতে
একাকী নিরবে স্নান করে
ভাবছি তোমায় রাত জেগে!
ঘুম আসছে না কিছুতেই।

শরতের আকাশে সাদা
মেঘের ভেলা যেমনকরে
বেড়ায় ভেসে,
তেমনি ভেসে যাচ্ছে তোমার স্মৃতি -আমার বিরহী মনাকাশে।

বিন্দু বিন্দু শিশির কণা যেমনকরে প্রকৃতিকে ভিজিয়ে
দেয় গভীর মমতায়
তেমনি তোমার চাঁদমুখখানি
ছুঁয়ে ছুঁয়ে উঁকি দিচ্ছে
মনের আয়নায়!
শরতের শিউলি বড় মনোহর!

কাশফুলগুলো বাতাসে দোলে আনমনে
কচি ধানের শীষ দোলে
মৃদু বাতাসের দোলায় খেয়ালে
প্রকৃতিকে সমৃদ্ধ করে নিজ অলক্ষ্যে।

শরতের পূর্ণিমার রাত, শিশির কণা, সাদা মেঘের ভেলা, ভোরের
শিউলি ঝরা, কাশফুলের ঐশ্বর্য আর কচি ধানের শীষ- সবকিছু
মনে করিয়ে দেয় এ অবেলায়।

হারানো ব্যথাকে এমনকরে
যেন মনোকষ্ট দিশেহারা করে দেয়!

এই! তোমার মনেআছে
সেই সে শরতরাতের পাশাপাশি
পথে হাঁটার স্মৃতিকে
স্নিগ্ধ পূর্ণিমার আলোতে?

খুব আন্দোলিত করে
শরত এলেই প্রকৃতিতে
সেই সে রাতের
পথচলার স্মৃতি এখনও আমায়!

কি জানি!
তুমি গিয়েছ কি না ভুলে!