কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাটিবাহী ড্রাম ট্রাকচাপায় মো. হাফিজ উল্যাহ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।হাফিজ উল্যাহ ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ৭নং ওয়ার্ডের মৃত বজলের রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জের বাংলাবাজার মাদরাসার সামনে দিয়ে যাচ্ছিলেন হাফিজ উল্যাহ। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাটিবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হন তিনি।পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বসুরহাটের একটি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে ঘটনার পর পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চলছে।