ক্বারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মীনী হামিদা বেগমের ইন্তেকাল

স্বরূপকাঠী প্রতিনিধি।।
বাংলাদেশ ক্বারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ক্বারী মরহুম সাইদুর রহমানের সহধর্মীনী, দৈনিক বালাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন ম্যানেজার মো. মাসুদুর রহমানের মাতা মোসা, হামিদা বেগম(৬৭) হৃদ রোগে আক্রান্ত হয়ে শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার নিউলাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। রোববার জোহর নামাজ বাদ গনমান জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী ম ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ,সম্পাদক এসএম ফুয়াদ, সাবেক মেয়র শফিকুল ইসলামফরিদ, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।