ক্যান্সার আক্রান্ত শিশু তাওহিদ আহমদ বাঁচতে চায়

সুনামগঞ্জ প্রতিনিধি।।
তাওহিদ আহমদ মরন ব্যধি ক্যান্সারে আক্রান্ত। মাত্র সাড়ে ৭ বছর বয়সী এই শিশুটি যখন মাঠে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে বিছানায় শুয়ে বাঁচার আকুতি মিনতি করছে। এমন অবস্থায় তার মা বাবাসহ পরিবারের সকলেই কাদঁছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের বিলপাড় গ্রামের হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ নরুল্লা ও শিল্পী বেগমের ছেলে তাওহিদ আহমদ। বর্তমান তারা সুহিতপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থাকেন। তাওহিদ আহমদ স্থানীয় বুড়াইগাও বাজারে আল জাজিয়া কিন্ডারগার্টেনে বিদ্যালয়েদ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ নুরুল্লার দুই ছেলে মধ্যে তাওহিদ আহমদ ছোট। গত ২৬ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামানকে গোবিন্দগঞ্জ লোকনাথ ফামেন্সী রোগি দেখানো হয়। গত ৩ নভেম্বর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে ১৬ দিন চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে ডাক্তার অপারেশন করে মাংশের টুকরাটি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর শিশু তাওহিদ আহমদের বাম হাতে ক্যান্সার ধরা পড়ে। পরে সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষঞ্জ সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ক্যান্সার (বিভাগ) ডাক্তার মোহাম্মদ এস্তেফছার হোছাইনের কাছে পাঠিয়ে দেন। রোগী তাওহিদ আহমদকে দেখে বিভিন্ন রকম পরিক্ষা নিরিক্ষা করে মরন ব্যাধি ক্যান্সার রোগ বলে নিশ্চিত করছেন তিনি।

কেমোথেরাপি ও টি রেডিওথেরাপি গ্রহণ করা সহ জরুরী ভিক্তিতে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন তিনি। পরে টাকার অভাবে ঢাকা না গিয়ে ছেলেকে নিয়ে ওসমানি মেডিক্যাল হাসপাতালে থেকে বাড়িতে চলে আসেন তাওহিদ আহমদের হতদরিদ্র বাবা মোহাম্মদ নুরুল্লা। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার ছেলেকে চিকিৎসা চালিয়ে যেতে পারেছেন না তিনি। এরজন্য শারীরিক অবস্থা আবারো খারাপের দিকে চলে যায়। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা যেতে হবে। এজন্য তার প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকার যোগান দেওয়া কোন অবস্থায় সম্ভব না হতদরিদ্র বাবার।

এ বিষয়ে মোহাম্মদ নুরুল্লা জানান, ছেলের জটিল এ রোগের কারণে তার চোখে অন্ধকার দেখছেন। ডাক্তার বলেছেন তার ছেলেকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে তা না হলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো। এখন খেয়ে না খেয়ে পরিবারের সদস্যদের দিন কাটাতে হচ্ছে। কোন উপায়ন্তর না পাওয়ায় দেশ বিদেশের বৃত্তবানদের সহায়তা চেয়েছেন তিনি।

এ জন্য তাওহিদ আহমদকে বাঁচাতে সকল শ্রেনীর সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা। সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন তাওহিদ বাবা : (বিকাশ)+ ৮৮০১৭৩৭৮৬৩৩৮৪