ক্যারিবিয়ানে মাল্টি-ফরম্যাট সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ সফর শেষ করে ঘরের মাঠে মাল্টি-ফরম্যাটের সিরিজ খেলতে যাচ্ছে ক্যারিবিয়ানরা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্টের সফরটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৩ মার্চ। অ্যান্টিগায় সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বন্ধ দরজায় ও জীবানু সুরক্ষিত বলয়ে।

শুরুতে সিরিজের কিছু অংশ সেন্ট লুসিয়ায় শেষ করার ইচ্ছা ছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু শ্রীলঙ্কার মিকি আর্থার ও লাহিরু থিরিমান্নে করোনা পজিটিভ হওয়ায় তাদের সফর হচ্ছে বিলম্বিত। তার ওপর এপ্রিলে আইপিএল শুরুর আগে সফর শেষ করার বাধ্যবাধকতা থাকায় সেটি আর সম্ভব হচ্ছে না।

সেকারণে প্রথমবারের মতো কুলিজ ক্রিকেট গ্রাউন্ড আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সেখানে সফরের টি-টোয়েন্টি লেগটি অনুষ্ঠিত হবে।

করোনাকালে ২০২০ সালের পর প্রথম দল হিসেবে ক্যারিয়ান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। গত বছরের জানুয়ারি সেখানে সফর করেছে আয়ারল্যান্ড। সিরিজের ওয়ানডেগুলো হবে সুপার লিগের আওতায়। টেস্টগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত থাকবে।

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার সূচি:

টি-টোয়েন্টি- ৩, ৫ ও ৭ মার্চ

ওয়ানডে-১০,১২ ও ১৪ মার্চ

টেস্ট: ২১ মার্চ প্রথম টেস্ট, ২৯ মার্চ দ্বিতীয় টেস্ট