খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুলাদীতে যুবদলের কর্মীসভা

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদীতে যুবদলের কর্মীসভা ৬ সেপ্টম্বর রবিবার বেলা ৩ ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় দেশমাতা খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্য্না তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী গতিশীল করার লক্ষ্যে সারাদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মুলাদী উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসহ সভাপতি মোনায়েম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেল যুবদল কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ-সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান শামিম, কেন্দ্রীয় নির্বাহীর কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আকন বিপ্লব, যুবদল বরিশাল জেলা উত্তর সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু, বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাহফুজুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বরিশাল উত্তর যুবদলের সভাপতি মোল্লা মো: মাহফুজ, মুলাদী উপজেলার যুবদলের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন মুলাদী বাবুগঞ্জ বিএনপির ঘাটি খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি আ: রব খান, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও মুলাদী উপজেলা মহিলা দলের সভাপতি শায়লা শারমিন মিম্মু, মুলাদী কলেজ ছাত্রদল সভাপতি ও উপজেলা যুবদল নেতা রহুল আমিন খান, উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম মৃধা, মোঃ রাসেল হাওলাদার, জাহিদ মোল্লা, আফজাল হোসেন প্যাদ্যা, সিনিয়রসহ সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নজরুল হাওলাদার, ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান, কলেজ ছাত্রদল নেতা রিফাত মল্লিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল ও বিএনপির নেতাকর্মীবৃন্দ।