খুকুমণি

খুকুমণি
-বিচিত্র কুমার

খুকুমণি আর কেঁদো না
মেলাই নিয়ে যাব,
হরেক রকম খোলনা সব
তোমায় কিনে দিব।

বউ পুতুল হাতি ঘোড়া
আরো কত্ত কি,
বানোর নাচ পুতুল খেলা
বলো দেখবে নাকি।

কিনে দিব আলতা ফিতা
কালকে মেলাই যাব,
মন্ডা মিঠাই দুজন মিলে
কিনে কিনে খাব।