খুলনায় এসআইর বিরুদ্ধে কোয়ারেন্টাইনে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক।।
খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

এ ঘটনায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী।

মোখলেছুর রহমান খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৭ মে) সদর থানায় এই মামলা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন।

তিনি বলেন, ওই তরুণীকে খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।