খোকার ভাবনা

খোকার ভাবনা
-বিপ্লব গোস্বামী

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
রাত্রি হতে সকাল দুপুর।

ভাবছে খোকা আপন মনে
মিলব কখন সখার সনে।

আর যদি না বৃষ্টি থামে
ভীষণ জোরে ঝড় নামে !

তবে কি আর হবে খেলা ?
অমনিই তো যাবে বেলা।