গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব হলেন আবু সাঈদ মুসা

রূপালী বার্তা।।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে তোলা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্নপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর পল্টন জামান প্রিতম টাওয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ড. রেজা কিবরিয়াকে আহবায়ক ও ডাকসু ভিপি নুরুল হক নুরকে সদস্য সচিব করে ১০১ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সু বিচারকে ধারন করে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ চারটি মুলনীতি সামনে রেখে একুশ দফা কর্মসূচি বাস্তবায়নে নতুন এই দলটি জনমত গঠনে কাজ করে যাচ্ছে।

দলটির এক নং যুগ্ম আহবায়ক মুহাম্মাদ রাশেদ খান, এক নং যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসা মনোনিত করা হইছে। দলটি বিশ্বাস করে মানুষের অধিকার আদায়ে জনগনের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসল। মুক্তিযুদ্ধের চেতনা কে ধারন করে জনগনের অধিকার আদায়ে শত বাধা বিপত্তিকে মোকাবেলা করে ভোটের, অধিকার, ভাতের অধিকার ও জবানের অধিকার বাস্তবায়নে স্বোচ্চার থাকবে। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছে।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে জনগনের মৌলিক অধিকার আদায়ে গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে সামনে গনঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।