গভীর রাত্রে স্কুলছাত্রীর রূমে যুবক, অতঃপর…

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ধর্ষনকারী মো. মোস্তাফিজুর রহমানকে আসামী করে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলা নং- ১৬, তাং- ২৯/০৪/২০২১ ইং।

এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় ধর্ষনকারী মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এদিকে ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বোগলা রোসমত আলী-রামসুন্দর স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার পথে বোগলাবাজার গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান মামুন (২০) প্রায়ই সময় উত্ত্যক্ত করতো। বিষয়টি বাদী আসামীর পিতা মাতাকে অবহিত করার পরেও ঐ বখাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় সে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। শিক্ষার্থীর চাচা প্রবাসে থাকায় চাচী বাড়ীতে একা একা রাত্রী যাপন করেন ঐ শিক্ষার্থীকে তার চাচী তাদের বাড়িতে থাকার কথা বলায় শিক্ষার্থী চাচার বাড়ীতেই অবস্থান করছিলেন।

এই সুযোগ বুঝেই মোস্তাফিজুর রহমান মামুন গত ২৬ এপ্রিল রাত ১১ টার দিকে বাড়ীর সবাই ঘুমে থাকার সুযোগে শিক্ষাথীর চাচার বসতবাড়ির শয়ন কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষন করে। শিক্ষার্থীর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা শিক্ষাথীর চাচী আসলে মোস্তাফিজুর রহমান মামুন তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ওসি মুহাম্মদ নাজির আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিতার মেডিকেলের জন্য সুনামগঞ্জ সরকারী হাসপাতালে প্রেরন করা হয়েছে।