গরুর শিংয়ের গুতোয় প্রাণ গেল মালিকের

অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গরুর শিংয়ের গুতোয় মো. আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রাজ্জাক উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জোরবাড়িয়া গ্রামের মৃত হুরমুছ আলীর ছেলে। শুক্রবার (১১ ডিসেম্বর) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জোরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় আকরাম মাস্টার জানান, প্রতি বছরই রাজ্জাক ষাঁড় গরু কিনে কোরবানিতে বিক্রি করেন। এবারও সে একটা দেশি ষাঁড় লালন পালন করছিলেন। শুক্রবার সকালে গোয়াল থেকে বের করার সময় ষাঁড়টি গুতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে মারা যান তিনি।