গলাচিপায় কিশোর গ্যাং এর তান্ডব: দফায় দফায় হামলায় আহত ১০

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় কিশোর গ্যাং এর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর ৩জনসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৫ মে) সন্ধ্যায় পৌরএলাকার ৬নং ওয়ার্ডের হেলিপ্যাড এলাকায়।

গুরুতর আহত মো.তাইমুন ইসলাম অর্পন (১৬), মো.হুজাইফা আলিফ দিগন্ত (১৭) ও মো.ফারদিন ইসলাম অনু (১৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আনন্দ পাড়ার মোড়ে অজ্ঞাত নামা ৪/৫জন কিশোর মো.জিপু ও মো.শাওন প্যাদাকে মারধর করে। এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় মো.তাইমুন ইসলাম অর্পন (১৬) ও মো.হুজাইফা আলিফ দিগন্ত (১৭) কে বেধরক মারধর ও দেশী অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করে। আহত অর্পন ও দিগন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে মো.সিয়াম এর নেতৃত্বে ২৫/৩০জন কিশোর হাসপাতালে হামলা করে। হামলায় মো.ফারদিন ইসলাম অনু(১৮), মো.তরিকুল ইসলাম ইসলাম মিরাজ (২০), মো.ইমন(১৮) সহ ৮জন আহত হয়। এসময় হাসপাতালের গেট ও জরুরী বিভাগের দরজা ভাংচুর করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার জানায়, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।