গলাচিপায় চিংড়ির রেনু পোনাসহ আটক ৫

গলাচিপা প্রতিনিধি (পটুয়াখালী)।।
গলাচিপায় শুক্রবার (২৩ এপ্রিল) রাতে দুই লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে র‌্যাব-৮। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ নজরুল ইসলাম আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানার আদেশ দেন। আটককৃতদের মধ্যে আবুল কাশেমকে ১৫ দিন, কবির মুন্সীকে ৭ দিন, দিলীপ দাসকে ৩০ দিনের সশ্রম কারাদ-, মোঃ মাসুম বিল্লাহকে এক হাজার ও মোঃ জসিম উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক সকলের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন গ্রামে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গলাচিপা উপজেলা শহরের লঞ্চঘাট সংলগ্ন সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেণু পোনা বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ রেণু পোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।