গলাচিপায় জোরপূর্বক ঘর তোলার ঘটনায় মামলা, আটক ১

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় ভোগ দখলীয় জমিতে একদল সন্ত্রাসী রাতের আধারে অনধিক প্রবেশ করে জোরপূর্বক ঘর তোলার কাজে বাধা দেয়ার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় মঙ্গলবার (০৬ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। এতে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে গলাচিপায় থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেনঃ মোঃ জসিম খান, আলামিন খান, রবিউল খান, মোসাঃ ফাতেমা বেগম, আবুল বাসার খান, আলতাফ হোসেন মিস্ত্রি ও হামিদা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগ শাহী জামে মসজিদের পূর্ব পাশে নাইয়া বাড়ির রাস্তার পশ্চিম পাশে বাদীর রেকর্ডীয় ভোগদখলীয় ৯শতাংশ জমি রয়েছে। যার জেএল নং ৪৯, এস এ খতিয়ন নং ৯৭/৯৯/১০১ এবং দাগ নং ১৯২। মামলার আসামীদের সাথে এই জমি নিয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সি আর মামলা নং ১৫২/২১ সমনকৃত রয়েছে। কিন্তু জমি-জমা ও পারিবারিক বিরোধের জের ধরে বিবাদীরা মঙ্গলবার দিবাগত রাতে খালি জায়গায় অনধিকার প্রবেশ করে রাতের আধারে ঘর তোলার পায়তারা করে। বাদী ফজলুর রহমানের শ্যালক মোঃ জাকির হোসেন টের পেলে এতে বাধা দেয়। বাধা দেয়ায় সন্ত্রাসীরা লাঠি-সোটা ও লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে ফুলা জখম ও রক্তাক্ত করে। এ ঘটনায় জাকির হোসেনের স্ত্রী খাইরুন্নেছার কাপড় টানা হেচড়া পূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। ঘটনার সময় তার গলায় থাকা ৭৫হাজার টাকা দামের ১ভরির ওজরের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশে পাশের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলে তাদের খুন জখমের হুমকি চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় গলাচিপা থানা অফিসার ইসচার্জ এসএম শওকত আনোয়ার জানান, মামলা হয়েছে এবং ১নং আসমিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।