গলাচিপায় মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার কল্যাণকলস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.জলিলের বিরুদ্ধে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে এই অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মো. ফখরউদ্দীন খান। এ অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালকের দপ্তরের থেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অধ্যক্ষ পরিচালনা কমিটির সাথে কোন অনুষ্ঠানিক সভা না করে অফিস সহকারী, লাইব্রেরিয়ান ও আয়া পদে নিয়োগ প্রদান করার জন্য বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহণের পায়তারা করছে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো.অলি আহম্মেদ খান বলেন, ওই সদস্য পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার কৌশল হিসেবে নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য অভিযোগ তুলছেন। নিয়োগ প্রক্রিয়ায় কোন অনিয়ম হয় নাই বিধি মোতাবেক সভা করেই নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে।