গলাচিপায় রুহুল আমিন হত্যা: আসামিদের ফাসির দাবিতে বিক্ষোভ

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় চা বিক্রেতার রুহুল আমিন ধলাকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামীদের ফাসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

মঙ্গলবার (২৯ জুন) উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রীজ বাজার এলাকার ৫শতাধিক নারী-পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে নিহতের স্ত্রী নাজমুন নাহার তার স্বামীর হত্যাকারী সকল আসামীদের দ্রুত গ্রেফতার এবং ধৃত আসামীদের নিশ্চিত ফাঁসির দাবী করে মাননীয় প্রধাণমন্ত্রীর কাছে সহযোগীতা কামনা করেন।

জানা গেছে, পারিবারিক জমা জমির বিরোধ ও পূর্ব-শত্রুতার জেরে উপজেলার ৬নং ডাকুয়া ইউনিয়নের ব্রীজ বাজারের চা-বিক্রেতা রুহুল আমিন ধলা কে গত ২৫ জুন নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে (২৬ জুন) শনিবার অজ্ঞাত নামা সহ ৫১ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ দিনই গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় বাজারের সিসি টিভির ফুটেজ দেখে ৬ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।