গলাচিপায় শীতবস্ত্র বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
গলাচিপায় বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে ২শত দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কোডেকের চর বিশ্বাস শাখা ব্যবস্থাপক মো. আল আমিন মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি।

বক্তব্য রাখেন- কোডেকের জোনাল ব্যবস্থাপক মোজতাহিদুর রহমান নাঈম, এ্যারিয়া ব্যবস্থাপক মো.আবদুল কুদ্দুস, ইউ/পি সদস্য মোসা.জোৎসনা বেগম, মাকসুদা বেগম, মো. নেছার উদ্দিন প্রমুখ।