গলাচিপায় শেখ রাসেল স্কুল ভাংচুর, প্রধান শিক্ষক আহত

গলাচিপা প্রতিনিধি।।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গলাচিপায় শেখ রাসেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এতে নিষেধ করলে প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আলমকে লাঠি দিয়ে পিঠিয়ে আহত ও টাকা ছিনতাই করে। এ ঘটনায় রাতেই প্রধান শিক্ষক বাদি হয়ে গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ২০১৫সালে স্থাপিত শেখ রাসেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ২০১৯সালের শেষের দিকে পাঠদানের অনুমতি পায়। বৃহস্পতিবার মোঃ মোহন, মোঃ বেল্লাল, মোঃ হাসান, মোঃ হুমায়ুন ও মোঃ ইমন সহ ১০/১২জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র, লোহার রড ও সাবলসহ বিদ্যালয়টিতে অনধিকার ভাবে প্রবেশ করে। এ সময় তারা বিদ্যালয়ের ব্রেঞ্চ, আলমিরা ও অন্যান্য অবকাঠামো ভাংচুর করে। যা আনুমানিক ৪লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ভাংচুরের সময় বাদি ও স্বাক্ষীরা নিষেধ করলে আসামীরা উত্তেজিত হয়ে বাদিকে আহত করে এবং পকেটে থাকা ৫৮হাজার টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার মোঃ মামুন জানান, এ ঘটনায় শুক্রবার (২৪ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে গলাচিপা থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, বিদ্যালয়টি ভাংচুর করা হয়নি। তবে নির্মানাধীন বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। তবে অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে প্রতিবেদককে জানান।