গলাচিপায় সিঁধ কেটে টাকা চুরি

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় মো: সাহাবুদ্দিন নামের এক ব্যবসায়িদের ঘরের সিঁধ কেটে ৬০হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরের দল। ঘটনাটি ঘটেছে গলাচিপা সদর ইউনিয়নের মধ্য বোয়ালীয়া গ্রামে রবিবার (০৪ জুলাই) দিবাগত গভীর রাতে।

বোয়ালীয়া গ্রামের ওষুধের ফার্মেসির মালিক মো: সাহাবুদ্দিন বলেন, বোনের গরু বিক্রি করা ৫০হাজার টাকা আমার কাছে রেখে যায় ও আমার ব্যবসায়ীদের ১২হাজার টাকা সহ মো: ৬০হাজর টাকা ঘরের আলমারিতে ছিল। গভীর রাতে ঘরের উত্তর পাশ দিয়ে সিধ কেটে সংঘবদ্ধ একটি চোরের দল টাকা নিয়ে যায়।

আরো জানা গেছে, কয়েক দিন আগে বোয়ালীয় গ্রামের মনিদ্র পালের টাকা, গহনা ও মোবাইলসেট চুরি করে নিয়ে গেছে।

গলাচিপা থানার এস আই মো: মিজানুর রহমান জানান, থানায় অভিযোগ দিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।