গলাচিপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপায় উন্নয়ন মেলা দেখতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় মো.সাইমুন রহমান(২০) ও মো.রায়হান(১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের জেলা পরিষদের রাস্তার বুড়িয়ার বাধঁ এলাকায়। গলাচিপা থানার অফিসার ইন চার্জ আর এম শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের বোয়ারিয়া স্লুইজগেট এলাকার সিরাজুল হাওলাদারের ছেলে মো.সাইমুন রহমান(২০), নসু সর্দারের ছেলে মো.রায়হান (১৮) ও ফজলু হাওলাদারের ছেলে আসাদুল ইসলাম (১৭) গলচিপা পৌরএলাকায় উন্নয়ন মেলা দেখার জন্য বোয়ালিয়া স্লুইজ গেট বাজার থেকে রাত সাড়ে আট টার দিকে মটোরসাইকেল যোগে রওনা দেয়। মটোরসাইকেল গলাচিপা-বোয়ালিয়া রোডে বুড়িয়ার বাধঁ এলাকায় আসলে অসাবধানতায় গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ তিনজনই গুরুত্বর আহত হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মনিুরুল ইসলাম জানায়, আহত তিনজনের মধ্যে দুই জন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, গুরুত্বর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।