গলাচিপায় হাত ভেঙ্গে দিলো দুই বৃদ্ধার, পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
দুই দিনের মাথায় জামিন নিয়ে আসামীরা বাদীর পরিবারকে হুমকি দিয়েছে। পালিয়ে বেড়াচ্ছে বাদী দুলাল। বাদীর বাবা আ: কাদের হাং (৭৮) ও মা ওমেলা বেগম (৬০) উভয়ই গুরুত্বর আহত হয়ে গত ১২দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে। এ ব্যাপারে আ: কাদের হাং পুত্র বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫। ধারাগুলো হলো ৩০৭,৩২৫,৩৫৪।

নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, গলাচিপা উপজেলার বকুলাবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামনা গ্রামের আ: কাদের হাং এর কাছে একই এলাকার তারই বোন মুকুল বেগম স্বামী নয়া সরদার পৈত্তিক সম্পত্তি পায়। তার ভাইর কাছ থেকে ৩ কড়ার মূল্য হিসেবে ৮০ হাজার টাকা নেয়। সাব রেজিষ্ট্রার অফিসে এসে দলিল করার সময় সু কৌশলে মুকুল বেগম পালিয়ে যায়। এ জমি অন্যত্র বিক্রি করবে বলে পায়তারা করতেছে।

মামলা সূত্রে জানা গেছে, মুকুল বেগম এর জমি নিয়ে তারই বোনাই হাবিব ফকিরের (৬৫)পুত্রদ্বয় মিরাজ ফকির (২৫), রিয়াজ ফকির (৩২) মো: মোহন ফকির (৪০) ও মো; শহিদুল ফকির (৩৫) জমির ক্রয় বিক্রয় নিয়ে বাদীর বাবা গত ৩০/১২/২০২০ইং তারিখ বাড়ীতে মাগরিবের আযান শেষে বাড়ীর পূর্ব পাশে বাধের উপর নিয়ে আ: কাদের হাংকে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে তার মাথা ফেটে যায় ও দুই হাত ভেঙ্গে দেয়। বাদীর মা ওমেলা বেগম খবর পেয়ে স্বামীকে বাচাতে গেলে আসামীরা তার উপর হামলে পড়ে। তার সাথে থাকা একটি স্বর্নের চেইন ও কানের বালা জোড় করে নিয়ে য়ায়। আর বাম হাত ভেঙ্গে দেয়। এমনকি পরিহিত কাপড় চোপড় টেনে হেচড়ে করে শ্লীলতাহানী ঘটায়। আসামীদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র ধারালো বগিদা ও লোহার রড ছিল বলে জানা গেছে। ঘটনার সময় বাদীর বাবা আ: কাদের হাং ও তার মাকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রোগীর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ধরার জন্য জোড় চেষ্টা চলছে।