গলাচিপায় ১৬টি গাঁজার গাছসহ বরজ মালিক আটক

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় ১৬টি গাঁজা গাছসহ রফিকুল ইসলাম মোল্লা(৩৭)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল বৃহস্পতিবার শেষ বেলায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের পশ্চিম কাছারিকান্দা গ্রামে অভিযান চালিয়ে পানের বরজের মধ্যে থেকে ১৬টি গাজার গাছসহ চাষীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিকুল ওই গ্রামের মোতাহার মোল্লার ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, অতিরিক্ত লাভের আশায় গাঁজা চাষ করেছেন বলে নিজ মুখে স্বীকার করেছেন রফিকুল। তার বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আদালতে প্রেরন করা হয়েছে।