গাছ পড়ে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর সেনা পল্লী এলাকায় একটি রেইট্রি গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌণে ৪ টার দিকে কাশিপুর সেনা পল্লী এলাকায় মহাসড়কের ওপর গাছটি উপড়ে পড়ে।

এসময় রাস্তার দু’ পার্শ্বে শতশত যানবহন আটকা পড়ে যায়। যানবাহনে থাকা মানুষেরা বাড়ী ফিরতে কোন যানবাহন না মিলায় চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে রাস্তা পরিস্কার করার প্রস্তুতি নিয়েছে।

এসময় ভুক্তভোগী এক যাত্রী বলেন, একে তো রাস্তা ভাল নয়, তার উপরে রাস্তায় ঝড়ে পড়া গাছ পরিস্কার করতে সময় লাগবে, অতঃপর গন্তব্যে যাত্রা করবো। দোয়া করেন যেন পরিবারের নিকট পৌঁছাতে পারি।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত গাছ কেটে রাস্তা পরিস্কারের কাজ চলছে।