“গুণকীর্তন”

“গুণকীর্তন”
-পবিত্র মহন্ত জীবন

প্রকৃতির ভিতরে আজো-
কৃতিত্বে ডাক দেয় বাংলায়,
বিজয়-স্বাধীনতা চিরন্তরে-
ভাবাতে থাকে মুক্তির চেতনায়।

আজো কৃতিত্বের গুণকীর্তন –
ভুলেনি বাঙালি তোমাদের অবদান
নক্ষত্রের প্রদীপ্ত সলিতা যেন তা
দিয়েছ তাঁর প্রমাণ।

দেশপ্রেম তোমার ঘনিষ্ঠতায় –
দ্যাখ মাতৃত্বের বাংলাভাষায়,
প্রকৃতির বিশুদ্ধ বায়ুতায়
অক্ষয় তোমাদের পরিচয়।।

পুটিমারী, রংপুর।