গৌরনদীতে আংশিক র্ভাচুয়াল পদ্ধতিতে আইনশৃঙ্খলা ও সম্বনয় সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আংশিক র্ভাচুয়াল পদ্ধতিতে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা মঙ্গলবার (২১ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় শ্ব-শরীরে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়িা আফরোজ হেলেন, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মহিলা কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রানি সম্পদের ভেটেনারী সার্জন ডাঃ মাছুম বিল্লাহ, গৌরনদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আঃ ছালাম, গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক নিত্য রঞ্জন মল্লিক, সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল হোসেন এবং র্ভাচুয়াল পদ্ধতিতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী মডেল থানার পরিদর্শক মোঃ তৌহিদুজ্জামান, বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব হাওলাদার, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।